পড়ালেখা বাদ দিয়ে রাতে অযাচিত ঘুরাফেরা, ৪ কিশোরকে পুলিশ আটক করে পরিবারের জিন্মায় হস্তান্তর।

শনিবার ৮ ই আগষ্ট রাত সাড়ে ৯ টায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক দিক নির্দেশনায় এএসআই(নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন ছিকুটিয়া ব্রীজের উপর অভিযান পরিচালনা করিয়া রাতে পড়ালেখা বাদ দিয়ে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় কিশোর ১। আব্দুল্লাহ আল নোমান (১৭), পিতা- শহীদুল্লাহ, ২। আরমান হোসেন (১৬), পিতা- আব্দুর নূর, ৩। মোঃ আব্দুল আহাদ (১২), পিতা- মোঃ সাজ্জাদ হোসেন, ৪। মোঃ রাসেল হোসেন (১৫), পিতা- শাহাদাত হোসেন, সর্ব সাং- নিজ মেহের (নোয়াবাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাহাদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা রাতে ঘোরাফেরা করার কারণ সম্পর্কে কোন প্রকার সদুত্তর প্রদান করিতে পারে নাই। পরবর্তীতে তাহাদের অবিভাবক থানায় আসিয়া আটককৃত বর্নিত কিশোররা রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করিবে না মর্মে আশ্বস্থ করিলে এবং আটককৃত কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া বিরুপ কোন তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের নিমিত্তে তাহার অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়।