শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা ও সশ্রম দন্ড প্রাপ্ত ২ আসামি গ্রেফতা

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ননজিআর নং-৩৩/১৭ এর ০৩ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ডে সাজাপ্রাপ্ত আসামী সুজন চন্দ্র শীল, পিতা- আশুতোষ চন্দ্র শীল, সাং- পরানপুর (রামপুর), চৌধুরী বাড়ী থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুরকে এবং এসআই(নিঃ) শমসেদ হোসেন ও এএসআই(নিঃ) মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ জি আর নং-১৯৬ ও জি আর নং-২২ এর পরোয়ানাভূক্ত আসামী আব্দুল্লাহ আল তানিম (১৯), পিতা- আঃ ছাত্তার, স্থায়ী: গ্রাম- উপলতা (পূর্ব) (হাজী বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।