রক্তের সন্ধানে আমরা  ৬৪ জেলা  এর উদ্যোগে হাজীগঞ্জে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “র/’ক্তে/ই হোক আত্মার বন্ধন” মানবতার সেবায় নিয়োজিত সদা” এই শ্লোগান নিয়ে রক্তের সন্ধানে আমরা “৬৪ জেলা” এর উদ্যোগে হাজীগঞ্জে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ টায় হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।

হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জামশেদ হোসেন বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসীন মিয়াজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির ও সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জহিরুল ইসলাম সুমন,
সাবেক অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সংগঠনের সদস্য রহমত উল্লাহ সদস্য, মোঃ শফিক সদস্য
মোঃ মহসিন মিয়াজী, মোঃ শাহাবুদ্দিন, গোলাম মোস্তফাসহ প্রমুখ।

রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা  সংগঠনের
নেতৃবৃন্দগণ জানান, আজ আমরা একটি “হুইলচেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আমরা রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর এক অনন্য অঙ্গীকার নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সারা দেশের ৬৪টি জেলায় যে মানবিকতার আলো ছড়িয়ে দিচ্ছে আমাদের প্রিয় সংগঠন “রক্তের সন্ধানে আমরা “৬৪ জেলা।

সংগঠনের নেতৃবৃন্দ আরো জানান, যেখানেই রক্তের প্রয়োজন বা যে সকল অসহায় মানুষের রক্ত প্রয়োজন হয় তাদের পাশে আমরা আছি এবং প্রতি মাসে সংগঠনের মাধ্যমে প্রায় শতাধিক রোগীকে সেচ্ছায় রক্ত দেওয়া হয়। আর যে সকল অসহায় সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না, তাদের চিহ্নিত করে হুইল চেয়ার দেয়া হচ্ছে।
আমরা চাই, সমাজের বিত্তবানরা সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকুক, বিত্তবানদের একটু সহযোগিতায় এগিয়ে যাবে সমাজের অসহায় মানুষ গুলো।